এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ওয়াগ্গা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। শনিবার (৯ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ৪১ বিজিবি ব্যাটালিয়নের প্রধান ফটক সংলগ্ন মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলা সদর বরইছড়ি থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল কাপ্তাই থেকে লিচুবাগানের দিকে যাওয়ার সময় বিজিবি ক্যাম্পের সামনের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুটি যানই দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় উভয় যানের চালক ও যাত্রীসহ মোট ৪ জন আহত হয়েছেন। তারা হলেন,
সিএনজি চালক মো. সায়মুন (২০), মোটরসাইকেল চালক শাহিন আলম (২৭), সিএনজির যাত্রী মো. জিদান (২০), মোটর সাইকেলের যাত্রী মো. রানা (১৭) আহত হয়।
আহতদের দ্রুত উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, মোটরসাইকেল চালক শাহিন আলমের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত সিএনজি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুলাই ২৯, ২০২৬
আগস্ট ২৬, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ঢালিউড | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।