এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্না মুন্সি (১৯) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না মুন্সি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাঁপুর এলাকার বাসিন্দা কুদ্দুস মুন্সীর ছেলে। তিনি বর্তমানে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর কানিজ সড়ক এলাকায় মারুফ হোসেন মুন্নার নির্মাণাধীন ভবনে টাইলসের কাজ করছিলেন।
জানা যায়, কাজ করার সময় গ্রাইন্ডিং মেশিন দিয়ে টাইলস কাটার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।