এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নে তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা প্রায় ১০ দিন ধরে চলমান লোডশেডিংয়ের কারণে এলাকায় আতঙ্ক ও দুর্ভোগ বিরাজ করছে।
সিংগারবিল ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আশিকুর রহমান জানান বর্তমানে তীব্র বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে সংকটে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে তিনি আরো বলেন আমাদের এখানে সকল কাজগুলো হচ্ছে বিদ্যুতের মাধ্যমে,প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে এবং ঠিকমতো বিদ্যুৎ না থাকায় আমরা গ্রাহকদেরকে সেবা দিতে পারছিনা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেকের ফ্রিজে রাখা মাছ-মাংস নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাংকগুলোতেও বিদ্যুৎ সমস্যার কারণে গ্রাহকদের যথাযথ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা তীব্র গরমের মধ্যে পড়াশোনা করতে পারছে না। হাসপাতালগুলোতেও চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটছে, ফলে রোগীরা ঝুঁকির মধ্যে পড়ছেন।
বিভিন্ন কল-কারখানা, স-মিল ও ওয়ার্কশপগুলো বিদ্যুৎ সংকটের কারণে কার্যত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।
অন্যদিকে, প্রচণ্ড গরম ও বিদ্যুৎ সংকটের কারণে গৃহপালিত পশুপাখিও অসুস্থ হয়ে পড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এলাকাবাসী আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।