এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নে হেডম্যান, কারবারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) নোয়াপতং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী।
৩৪৫নং নোয়াপতং মৌজার হেডম্যান মিচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন বিএনপি নেতা হাইনুমং মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাশৈপ্রু, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি এবং রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সমস্যা সমাধানে হেডম্যান ও কারবারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেন, "তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে এবং সরকারি সেবা পৌঁছে দিতে হেডম্যান ও কারবারীরা সেতুবন্ধন হিসেবে কাজ করেন। পাহাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
মতবিনিময় সভার শেষ পর্যায়ে প্রধান অতিথি এলাকার অতিদরিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে বকনা গরু বিতরণ করেন। এই উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
ফেব্রু ২৫, ২০২৫
ফেব্রু ১৬, ২০২৬
নভেম্বর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।