এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান লিউ হাইক্সিং। এ সময় তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ববর্তী নয়টি চীন সফরের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করেন। তিনি জানান, ২০০১ সালে বেগম খালেদা জিয়ার চীন সফরের স্মৃতিময় ছবিগুলো তাঁর সম্মানে চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে অত্যন্ত যত্নসহকারে সংরক্ষণ করা হয়েছে।
সিপিসির আন্তর্জাতিক মন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত পূর্ববর্তী সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে বলেন, দুই দলের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে গণমাধ্যম, থিংক ট্যাংক, জনগণের সাথে জনগণের নিবিড় সংযোগ এবং জীবনযাত্রার মানোন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে ভবিষ্যতে যৌথ অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে উল্লেখ করেন, চীন সবসময় বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের দৃঢ় সমর্থক। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আগামী দিনে আরও সুসংহত হবে।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সার্বিক উন্নয়ন প্রকল্প এবং বিশেষ করে 'চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল' নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে, তা ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে।
মন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে লিউ হাইক্সিং বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের জনগণ আরও সমৃদ্ধ ও উন্নত জীবন লাভ করবে।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
চীনের পক্ষে বৈঠকে অংশ নেন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইয়ান, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৫ জুন, ২০২৬
নোয়াখালী | ২৫ জুন, ২০২৬
নওগাঁ | ২৫ জুন, ২০২৬
ফুটবল | ২৫ জুন, ২০২৬
ফুটবল | ২৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।