এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে মাছের পুকুরে চুরি ঠেকাতে দেওয়া অরক্ষিত বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে মামুন বিশ্বাস (২৪) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের লাকু বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক হলেও পাশাপাশি কৃষিকাজও করতেন। তাঁর দুই বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের একটি পুকুরে মাছ চুরি ঠেকাতে ও রাতে আলোর ব্যবস্থা করতে বাঁশের খুঁটি গেড়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। খুঁটিগুলো সোজা রাখতে চারপাশে জিআই (গ্যালভানাইজড আয়রন) তার দিয়ে টেনে রাখা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই জিআই তারটি বিদ্যুতায়িত অবস্থায় ছিল। বৃহস্পতিবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন মামুন বিশ্বাস। ঘাস কেটে ফেরার পথে পুকুরপাড়ের মাটিতে পড়ে থাকা ওই বিদ্যুতায়িত জিআই তারে তাঁর পা জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, অরক্ষিত এই তারের কারণে আগেও দুর্ঘটনা ঘটেছে। একই বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে গত এক মাসে তিনটি কুকুর মারা গেলেও পুকুর সংশ্লিষ্টরা কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেননি। অবহেলার এই ধারাবাহিকতায় এবার এক তরুণের প্রাণ গেল।
নিহতের বড় ভাই রুবেল বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার ভাই গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। পুকুরপাড়ে পড়ে থাকা বিদ্যুতায়িত তারে জড়িয়ে সে মারা গেল। আগেও একই তারে তিনটি কুকুর মারা গেলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এই মৃত্যুর পেছনে দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।"
এ বিষয়ে পুকুরের মালিক জাহিদুল শিকদার বলেন, "পুকুরটি অন্য একজনকে লিজ (ইজারা) দেওয়া ছিল। লিজগ্রহীতারা কীভাবে সেখানে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, তা আমার জানা ছিল না। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।"
অন্যদিকে পুকুরের লিজগ্রহীতার দাবি, রাতে আলো জ্বালানোর জন্য বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল এবং নিয়ম অনুযায়ী সকালে তা খুলে ফেলার কথা ছিল। হয়তো অসাবধানতাবশত সংযোগটি বিচ্ছিন্ন করা হয়নি, অথবা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে তারে বিদ্যুৎ চলে এসেছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
মার্চ ১৫, ২০২৫
জানু ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।