এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের অন্তর্গত খিরাতলা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র কোরআন শরীফ সবক প্রদান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, অভিভাবক, আলেম-ওলামা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে একজন ছাত্রকে পবিত্র কোরআন শরীফের সবক এবং ছয়জন ছাত্রকে পবিত্র কোরআনের আমপারা সবক প্রদান করা হয়। শিক্ষার্থীদের এই সাফল্যে উপস্থিত অতিথিরা তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ওমর ফারুক। সভাপতিত্ব করেন খিরাতলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আহমদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি কারী মোজাম্মেল হক (কসবা মহিলা টাইটেল মাদ্রাসা)। তাঁদের হাত থেকেই শিক্ষার্থীরা পবিত্র কোরআন শরীফের সবক গ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পবিত্র কোরআনের শিক্ষা মানুষের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করে আদর্শ, সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তাঁরা আশা প্রকাশ করেন, এ মাদ্রাসার শিক্ষার্থীরা ভবিষ্যতে কোরআনের হাফেজ হয়ে ইসলামি শিক্ষা, নৈতিকতা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং অভিভাবকদের স্বপ্ন পূরণ করবে। এ জন্য উপস্থিত সবাই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সফলতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, শিক্ষক হাফেজ সাদিকুল ইসলাম, সাংবাদিক শামীম উসমান গণী, সালিশকারক মোঃ মুসলিম মিয়া, বিএনপির নেতা মোঃ শুনু মিয়া, খিরাতলা জামে মসজিদের খাদেম মোহাম্মদ আমিনুল ইসলাম (আমিন মোল্লা) এবং মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং শিক্ষার্থীদের দীনি ইলমে সমৃদ্ধ হয়ে ইসলামের খেদমতে আত্মনিয়োগ করার তাওফিক কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।