এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে গত আট বছর ধরে অতি সংক্রামক রোগ হামের (মিজেলস) টিকাদান কর্মসূচি বন্ধ ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি ভিত্তিতে টিকা ক্রয়ের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
রোববার (২৯ মার্চ) নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এশিয়া ফার্মা এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "বিগত আট বছর দেশে হামের কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি। ফলে বর্তমানে এই রোগের প্রকোপ অনেক বেড়েছে। আমরা ইতিমধ্যে টিকা সংগ্রহের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি এবং ক্রয় কমিটির অনুমোদনও পাওয়া গেছে। দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন সংগ্রহ করে টিকাদান কার্যক্রম শুরু করা হবে।"
সংশ্লিষ্ট সূত্রমতে, সাধারণত শিশুদের ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে হামের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। তবে বিশেষ ক্যাম্পেইনের সময় ৯ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনা হয়। এ বছর জানুয়ারির শুরুতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এবং পরবর্তীতে ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়ে। রাজশাহী বিভাগেও শনাক্তের হার আশঙ্কাজনকভাবে (প্রায় ২৯ শতাংশ) বেড়েছে।
আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে বিশেষ আইসিইউ ও ভেন্টিলেটরসহ ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। এছাড়া মানিকগঞ্জ ও উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালেও চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে বলে মন্ত্রী জানান।
সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউ সংকটে শিশুদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, সরকার জরুরি ভিত্তিতে পাঁচটি ভেন্টিলেটর সংগ্রহ করেছে। এর মধ্যে চারটি ভেন্টিলেটর আগামীকাল সোমবার সকালে স্বাস্থ্য সচিব নিজে রাজশাহীতে নিয়ে গিয়ে স্থাপন করবেন।
মন্ত্রী আরও জানান, দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো শিগগিরই সরকারকে আরও ১২টির বেশি ভেন্টিলেটর সরবরাহ করবে, যা দেশের স্বাস্থ্যসেবা ও হাম মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিসেম্বর ১৬, ২০২৪
জুন ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।