এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া বাটিপাড়া পারিবারিক কলহে ছেলের হাতে নিজের জন্মদাতা পিতা খুন। ২৯ শে মার্চ রবিবার সকালে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটে। জানা যায়, সামান্য বিরোধের জেরে নিজের জন্মদাতা পিতাকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে ছেলে ও চার নাতিরা। নিহত হোসেন আলী পেশায় একজন শুঁটকি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হোসেন আলীর সাথে তার ছেলে রফিকুল ইসলামের পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম এবং তার বড় ছেলে ইব্রাহিম খলিলসহ চারজন মিলে বৃদ্ধ হোসেন আলীর ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের অভিযোগ, ঘাতক ছেলে ও নাতিরা মিলে বৃদ্ধকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে লাঠির আঘাতে বৃদ্ধের মাথা ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পাশবিকতার এখানেই শেষ নয়; মৃত্যু নিশ্চিত করতে নাতিরা মিলে তাদের রক্তাক্ত দাদাকে পাশের পুকুরের পানিতে ফেলে দেয়। পানিতে ডুবিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারান এই বৃদ্ধ ব্যবসায়ী।
প্রধান অভিযুক্ত: রফিকুল ইসলাম (পেশায় ভ্যান চালক), নিহতের ছেলে।
সহযোগী: ইব্রাহিম খলিল (বড় নাতি) সহ আরও দুই নাতি।
খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। ফুলবাড়িয়ার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ খান বলেন, আমরা একজনকে গ্রেফতার করে নিয়ে আসছি, বাকীদের ধরতে অভিযান অত্যাহত রয়েছে। এই নিয়ে মামলা হওয়ার প্রস্তুতি চলমান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মুন্সীগঞ্জ | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
অন্য খেলা | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।