এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের নান্দাইলে উপজেলার জাহাঙ্গীপুর ইউনিয়নের সীডস্টোর বাজারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল ফুটিয়ে আতংক তৈরী সহ সরকার বিরোধী স্লোগান দেওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে ১০০ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জাহাঙ্গীর আলম ও জুবায়ের হোসেন ইমন নামে দুই জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। এ বিষয়ে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু চন্দ্র দে বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাত ৬০ জনকে আসামী করে মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহম্মেদ গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীরা সন্ত্রাস বিরোধী কার্যকলাপের ঘটনা স্বীকার করেছে ও তার প্রমাণ মিলেছে।
মামলা সূত্রে জানাগেছে, আওয়ামীলীগের ঘোষিত ফেব্রুয়ারি মাসের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর বাজারে একত্রিত হয়ে ককটেল বিস্ফোরণ ও সরকার বিরোধী স্লোগান দিয়ে জনমনে আতংক তৈরী করছিল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খারুয়া ইউনিয়নের ছালুয়াপাড়া গ্রামের আঃ কাদিরের পুত্র জাহাঙ্গীর আলম (২৫) ও পৌর সদরের দেলোয়ার হোসেন বাবুলের পুত্র জুবায়ের হোসেন ইমন (২৩)কে গ্রেফতার করে। এসময় ঘটনাস্থূল থেকে দুইটি সাদা-কালো রংয়ের লিফলেট, দুইটি বিস্ফোরিত ককটেল এবং জব্দকৃত মোবাইল থেকে সন্ত্রাসী কর্মকান্ডের বিভিন্ন ছবি ও ভিডিও চিত্র পাওয়া যায়।
জানু ৩১, ২০২৪
মার্চ ১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।