এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পেশাদার খেলোয়াড়ি জীবনে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব না করে, ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের গৌরব বয়ে আনার জন্য খেলোয়াড়দের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার রাজধানীর শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া কার্ড’ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্রীড়াবিদদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, খেলোয়াড়ি জীবনে দয়া করে কোনো দল বা রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধি হবেন না। বরং নিজের পারফরম্যান্স দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠুন। বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। ইনশাআল্লাহ, আপনাদের হাত ধরেই বিশ্বজয় করবে বাংলাদেশ।’
খেলোয়াড়দের মাঠের নৈপুণ্যে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে। আমাদের তরুণদের সামর্থ্য ইতোমধ্যে প্রমাণিত হয়েছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। আমাদের মনে রাখতে হবে—কথা কম, কাজ বেশি করতে হবে। অর্থাৎ, কথা কম বলে মাঠের খেলায় বেশি মনোযোগ দিতে হবে।’ তিনি আরও যোগ করেন, দেশপ্রেম, দৃঢ় ইচ্ছাশক্তি আর টিম স্পিরিট থাকলে সাফল্যের পথে কোনো বাধাই টেকবে না।
দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘“করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই অঙ্গীকার নিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে আমূল বদলে দিতে চাই। সরকারের মহাপরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের “স্পোর্টস ভিলেজ” এবং প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হচ্ছে।’
অনুষ্ঠানে ক্রীড়াবিদদের হাতে বিশেষ ভাতা ও কার্ড তুলে দিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই সুযোগ-সুবিধা খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে এবং দেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনতে সহায়ক হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।