এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে বা নিচু করে স্পিকারকে সম্মান জানানোর দীর্ঘদিনের প্রচলিত নিয়মটি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) সংসদকে এই সিদ্ধান্ত জানান।
এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান স্পিকারের প্রতি এভাবে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর নিয়মটি নিয়ে প্রশ্ন তুলে ‘পয়েন্ট অব অর্ডার’-এ কথা বলেন। তিনি যুক্তি দেখান যে, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের এই রীতিটি ইসলামের ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক এবং এটি ‘শিরক’-এর পর্যায়ভুক্ত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখে একটি সুরাহা করার জন্য তিনি স্পিকারের প্রতি অনুরোধ জানান। সে সময় স্পিকার সংসদীয় কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে বিষয়টি পরে সংসদকে অবহিত করবেন বলে আশ্বাস দিয়েছিলেন।
বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ কার্যপ্রণালি বিধির সংশোধনী তুলে ধরে বলেন, সংসদে প্রবেশ ও প্রস্থানের সময় এবং নিজের আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান দেখানোর বিধান রয়েছে। তবে বিগত ২০০৬ সালে (অষ্টম সংসদে) কার্যপ্রণালি বিধি পর্যালোচনা ও সংশোধন করে এই নিয়ম থেকে ‘ঝুকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল।
স্পিকার জানান, যেহেতু মূল কার্যপ্রণালি বিধি থেকে ‘ঝুকিয়া’ শব্দটি আগেই বাদ দেওয়া হয়েছে, সেহেতু এখন থেকে সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করতে পারবেন। এর ফলে মাথা নিচু করে সম্মান জানানোর বাধ্যবাধকতা আর বহাল থাকছে না।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।