এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের আতাদী এলাকায় অবস্থিত সুগন্ধা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে পাম্প মালিককে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকেলে ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তেলের মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করা এবং স্টেশনের ট্যাংকিতে থাকা জ্বালানির পরিমাণের সঙ্গে রেজিস্টারের গরমিল পাওয়ায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। এ সময় ভাঙ্গা থানা পুলিশ অভিযানে সহায়তা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুগন্ধা ফিলিং স্টেশনে পর্যাপ্ত পরিমাণ অকটেন, পেট্রোল ও ডিজেল মজুদ থাকা সত্ত্বেও দিনের একটি বড় সময় বিভিন্ন অজুহাতে পাম্প বন্ধ রাখা হচ্ছিল। ফলে ভোক্তারা কাঙ্ক্ষিত জ্বালানি থেকে বঞ্চিত হচ্ছিলেন।
ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। পরে ভ্রাম্যমাণ আদালত পাম্প মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং দ্রুত জ্বালানি বিক্রি স্বাভাবিক করার নির্দেশ দেন।
এ সময় পার্শ্ববর্তী কণা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে, ট্যাংক পরিদর্শনকালে মালিক পক্ষের দাবির সত্যতা পাওয়া যায় এবং ট্যাংক ড্রাই পাওয়া যায়। জ্বালানীতেল প্রাপ্তিসাপেক্ষে ফিলিং স্টেশন চালু করার জন্যে বলা হয়েছে।
গ্রাহক সাধারণের অভিযোগের ভিত্তিতে ভাঙ্গা উপজেলাধীন মালিগ্রাম বাজারে খোলা দোকানগুলোতে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পাওয়া গেলে, সেখানে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু, সরজমিনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বেশিরভাগ দোকানেই কোন জ্বালানি তেল পাওয়া যায়নি।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম বলেন , যত দিন জ্বালানি তেলের বাজার স্বাভাবিক না হচ্ছে ততোদিন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অক্টোবর ২, ২০২৪
জুলাই ৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।