আত্রাইয়ে ছিনতাই ঘটনায় রাজশাহী থেকে দুই অপরাধী গ্রেফতার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Mar 30, 2026 - 17:14
Mar 30, 2026 - 17:14
আত্রাইয়ে ছিনতাই ঘটনায় রাজশাহী থেকে দুই অপরাধী গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কাপড় ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নওগাঁ মো:মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার সার্বিক দিকনির্দেশনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (২৯ মার্চ) রাতে অভিযান চালিয়ে রাজশাহী শহরের কাটাখালী এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বাদীর ছিনতাই হওয়া নোকিয়া কোম্পানির একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ গত ২৫ মার্চ ভোর আনুমানিক ৬টার দিকে আত্রাই-সান্তাহার আঞ্চলিক মহাসড়কের মহাদিঘী উত্তরপাড়া ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার কাটাখালী উপজেলার নওদাপাড়া গ্রামের মো:সিরাজুল ইসলামের ছেলে মো. রাশেদ রহমান রাজন (৩৪) ও একই গ্রামের মো: হোসেন আলীর ছেলে, মো.আরাফাত রহমান চয়ন (২১)।

আত্রাই থানা পুলিশ সুত্রে জানায়, ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে নেমে রাজশাহী শহরের কাটাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাদীর ছিনতাই হওয়া একটি নোকিয়া ব্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এর আগে, আহত ব্যবসায়ী মো. শওকত হোসেন (৫০) সকাল ৬ ঘটিকায় নিজ গন্তব্য থেকে ব্যবসায়ীক কাজে যাওয়ার পথে একদল ছিনতাইকারীর কবলে পড়েন। দুর্বৃত্তরা তার পথরোধ করে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। ছুরিকাঘাতে তার ডান হাত গুরুতরভাবে জখম হয়। পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংঘবদ্ধ অপরাধচক্রের অংশ। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি জড়িতদের ধরতে জোরালো অভিযান চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে পার পাওয়া যাবে—এ ধারণা সম্পূর্ণ ভুল। আত্রাইয়ে যে কোনো ধরনের সন্ত্রাস, ছিনতাই বা অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হলেও পুলিশের দ্রুত অভিযানে দুইজন গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow