এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিং বা বলের বিকৃতি ঘটানোর অভিযোগে উত্তাল ক্রিকেট অঙ্গন। লাহোর কালান্দার্সের তারকা ক্রিকেটার ও বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের সতীর্থ ফখর জামানের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে লেভেল-৩ পর্যায়ের অপরাধে অভিযুক্ত করেছে। অভিযোগ প্রমাণিত হলে এই পাকিস্তানি তারকাকে ন্যূনতম এক থেকে সর্বোচ্চ দুই ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে।
গতকাল লাহোর কালান্দার্স ও করাচি কিংসের মধ্যকার লো-স্কোরিং ম্যাচে এই বিতর্কিত ঘটনার সূত্রপাত। লাহোরের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে করাচির ইনিংসের শেষ ওভারে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও ফখর জামানের হাত ঘুরে বলটি যখন অনফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদির কাছে যায়, তখন তিনি বলটি নিবিড়ভাবে পরীক্ষা করেন। এরপর সহ-আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে আলোচনা করে তিনি নিশ্চিত হন যে, বলের অবস্থা ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, আম্পায়াররা বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন এবং লাহোরকে ৫ রান পেনাল্টি প্রদান করেন। এই ৫ রানই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। শেষ ওভারে করাচির জয়ের জন্য দরকার ছিল ১৪ রান, কিন্তু পেনাল্টির কল্যাণে সমীকরণ নেমে আসে মাত্র ৯ রানে। ফলে আব্বাস আফ্রিদি প্রথম দুই বলেই চার ও ছক্কা হাঁকিয়ে ৩ বল হাতে রেখেই করাচির জয় নিশ্চিত করেন। ৪ উইকেটের এই হারে টুর্নামেন্টে বেশ চাপে পড়ে গেল লাহোর।
তবে আম্পায়ারের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কেন আমাদের পেনাল্টি দেওয়া হলো, তা এখনো স্পষ্ট নয়। আম্পায়াররা বিষয়টি কীভাবে ব্যাখ্যা করেন, আমরা তার অপেক্ষায় আছি।’
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ রেফারি রোশন মহানামা আগামী দুই দিনের মধ্যে এই ঘটনার শুনানি করবেন। সেখানে ফখর জামানকে তাঁর আচরণের ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হবে। লেভেল-৩ পর্যায়ের অপরাধে দোষী সাব্যস্ত হলে বড় ধরনের শাস্তির মুখেই পড়তে যাচ্ছেন এই হার্ডহিটার ব্যাটার।
জুলাই ১৫, ২০২৬
জুলাই ২০, ২০২৬
সেপ্টেম্বর ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।