এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার কুমারখালী-খোকসা এলাকায় পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে চলার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (কুষ্টিয়া-২, ৩, ৪) মোছা. ফরিদা ইয়াসমিন। অন্যথায় প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, "বিএনপি নেতাকর্মীদের ওপর কোনো ধরনের নির্যাতন সহ্য করা হবে না। প্রশাসন যদি আমাদের সহযোগিতা না করে, তবে আমি তাদের বিরুদ্ধে রিপোর্ট করতে বাধ্য হব।"
পুলিশ প্রশাসনকে সতর্ক করে তিনি আরও বলেন, "এই অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা নানাভাবে নির্যাতিত হচ্ছেন। কুমারখালী-খোকসায় চাকরি করতে হলে বিএনপি নেতাকর্মীদের কথা শুনতে হবে এবং তাদের সঙ্গে নিয়েই কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবেন না।"
প্রশাসনের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "আমরা প্রশাসনকে কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ করতে বলছি না। আপনারা জনগণের পাশে থাকবেন এবং তাদের ভালো-মন্দ নিয়ে ভাববেন। তবে এই অঞ্চলে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হলে এখানকার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।"
কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদের সঞ্চালনায় এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী
জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলাল
কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন
পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে
মতবিনিময় সভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এপ্রিল ২৮, ২০২৪
ডিসেম্বর ১৮, ২০২৫
অক্টোবর ২৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২১ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২১ জুন, ২০২৬
কুষ্টিয়া | ২১ জুন, ২০২৬
জাতীয় | ২১ জুন, ২০২৬
ফুটবল | ২১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।