এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গ্রাহকসেবাকে আধুনিকায়ন করতে রাজধানী ঢাকার ১৮টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ কার্যক্রমের পরিধি বাড়িয়েছে সরকার। সংশ্লিষ্টদের মতে, কিউআর কোড ভিত্তিক এই প্রযুক্তির মাধ্যমে পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের শৃঙ্খলা ফিরবে এবং মোটরসাইকেল চালকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা জেলার মোট ১৮টি পেট্রোল পাম্পে আজ থেকে এই পাইলটিং বা পরীক্ষামূলক কার্যক্রমের বিস্তার ঘটানো হচ্ছে। পর্যায়ক্রমে এই সেবা দেশের অন্যান্য জেলাতেও চালু করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে, গত ৯ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই ‘ফুয়েল পাস’ অ্যাপটির উদ্বোধন করে। শুরুতে রাজধানীর মাত্র ৭টি ফিলিং স্টেশনে এই অ্যাপের ব্যবহার শুরু হয়েছিল। ডিজিটাল এই পদ্ধতিতে কিউআর কোড স্ক্যান করে দ্রুত জ্বালানি সংগ্রহ করা সম্ভব হচ্ছে।
প্রাথমিকভাবে শুধুমাত্র মোটরসাইকেল চালকদের জন্য এই অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলের ক্ষেত্রে এই পাইলটিং কার্যক্রম সফল হলে খুব শীঘ্রই দেশের সব ধরনের যানবাহনের জন্য ‘ফুয়েল পাস’ উন্মুক্ত করা হবে।
জ্বালানি খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, এই অ্যাপ ব্যবহারের ফলে পাম্পগুলোতে জ্বালানি তেলের সঠিক হিসাব রাখা সহজ হবে এবং অপচয় বা কারচুপি রোধ করা সম্ভব হবে। ফলে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৮ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১৮ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
মাগুরা | ১৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।