এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর অংশ হিসেবে মাদারীপুর অঞ্চলে ১ হাজার ২০৮ জন সদস্যের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে মাদারীপুর জেলার আওতাধীন সকল শাখা থেকে এসব চারা বিতরণ করা হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সাজেদা ফাউন্ডেশনের মাদারীপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চারা বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাচখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তিনু হাওলাদার, ঘটমাঝি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা এবং বিশিষ্ট সমাজসেবক মো. সাইফুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সাজেদা ফাউন্ডেশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোশতাক আহমেদ (সূচনা), আঞ্চলিক ব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান (বিবর্তন), এলাকা ব্যবস্থাপক এমএম আব্দুস সামাদ (বিবর্তন), সুকদেব হালদার (সূচনা) ও সবুজ চন্দ্র রায় (বিবর্তন)। এ ছাড়াও এলাকা হিসাব ব্যবস্থাপক মো. মুকিম উদ্দিন, মাদারীপুর সদর শাখা ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, সিআরএম মো. হেলাল উদ্দিন এবং কৃষি প্রোগ্রামের টিএসএসও মো. রাকিবুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না; বরং মানুষের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি ও দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।” কেবল চারা রোপণ করলেই চলবে না, রোপণকৃত প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানান বক্তারা।
নভেম্বর ২৩, ২০২৫
জুলাই ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।