এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার সরকারের অন্ধ সমালোচকদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “দেশকে ভালোবেসে প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছেন। রাজনৈতিক নেতা-কর্মী হয়ে কোনটা ভালো আর কোনটা খারাপ—সেটা বোঝার ক্ষমতা যদি আপনাদের না থাকে, তবে দয়া করে রাজনীতি ছেড়ে দিন। তা না হলে সাধারণ মানুষের তীব্র প্রতিরোধের মুখে পড়ে একদিন আপনাদেরও এ দেশ ছাড়তে হবে।”
শুক্রবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের এইচ অ্যান্ড সি জেনারেল হাসপাতালে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধীদের দায়িত্বশীল রাজনৈতিক আচরণের আহ্বান জানিয়ে এমপি খোকন তালুকদার আরও বলেন, “ভালো কাজের প্রশংসা এবং খারাপ কাজের যৌক্তিক সমালোচনা করলে জনগণ আপনাদের প্রকৃত দেশপ্রেমিক ভাববে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মাইক পেলেই ভিত্তিহীন সমালোচনা করলে সাধারণ মানুষের রোষানলে পড়তে হবে। কারণ, দেশের জনগণ খুব ভালো করেই বোঝে আপনারা কার স্বার্থে এবং কিসের জন্য এসব অপপ্রচার চালাচ্ছেন।”
অনুষ্ঠানে ড. মাহবুবুর রহমান পবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম এবং উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা মামুন শিকদার, শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, রমজানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স্বপন মোল্লা, শহিদুল ইসলাম, রেজাউল ফকির ও আব্বাস পাইকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দিনব্যাপী আয়োজিত এ বিনামূল্যে চিকিৎসা শিবিরে এলাকার বিপুলসংখ্যক অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীকে ব্যবস্থাপত্র, ওষুধ এবং ছানি অপারেশনের সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মহতী উদ্যোগ অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।