এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে নূরিয়া খাতুন (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। এ সময় নদীর পাড় ধসে নিচে পড়ে গেলেও কোনোমতে বেঁচে তীরে ফিরে এসেছে আরেক শিশু। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ নূরিয়া খাতুন ভূরকাপাড়া এলাকার আশিক শেখের মেয়ে। আর বেঁচে ফেরা শিশু জামিলা খাতুন একই এলাকার ইজাজুল মণ্ডলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভূরকাপাড়া এলাকায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এ সময় নূরিয়া ও জামিলা ফেলা রাখা জিও ব্যাগের ওপর বসে খেলাধুলা করছিল। হঠাৎ নদীর পাড় ধসে জিও ব্যাগসহ দুই শিশুই পদ্মায় পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় জামিলা নিজের চেষ্টায় কোনোমতে পাড়ে উঠে আসতে পারলেও পদ্মার প্রবল স্রোতে তলিয়ে যায় নূরিয়া।
পরে জামিলার কান্নাকাটি ও চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নূরিয়ার কোনো সন্ধান মেলেনি।
ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে দৌলতপুর থানা পুলিশ, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ঈশ্বরদী নৌ-পুলিশের সদস্যরা যৌথ অভিযান শুরু করেন।
উদ্ধার অভিযানের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “পদ্মার পাড় ধসে দুটি শিশু নদীতে পড়ে যায়। এর মধ্যে একজনকে উদ্ধার/কূলে ফিরতে পারলেও নূরিয়া খাতুন এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও থানা পুলিশের সদস্যরা যৌথভাবে কাজ করছেন।”
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম জানান, “শিশুটি নিখোঁজের সংবাদ পেয়ে আমাদের একটি দল দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। ধারণা করা হচ্ছে শিশুটি ভেসে অন্য কোথাও চলে যেতে পারে। তবে তাকে উদ্ধারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
জানু ১১, ২০২৫
এপ্রিল ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।