এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা উপজেলায় নিখোঁজের তিনদিন পর শাহিন (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে খোকসা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে এলাকাবাসী নির্মাণাধীন ওই বাড়িতে পলিথিনে মোড়ানো একটি বস্তু দেখতে পান। পরে কাছাকাছি গেলে তীব্র দুর্গন্ধ টের পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত শাহিন ওই এলাকার আছের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, তিন দিন ধরে শাহিনকে কোথাও দেখা যাচ্ছিল না। এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সবাই হতবাক হয়ে যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
ডিসেম্বর ৮, ২০২৪
ডিসেম্বর ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।