এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মৎস্যচাষিদের নিয়ে “গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস অ্যান্ড ফুড সেফটি” বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৯ জুন) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান আলোচক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য উপ-পরিচালক মো. মহসীন। তিনি মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস অনুসরণের বিভিন্ন দিক ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ডা. হাদিউজ্জামান। এছাড়া আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোজিনা আক্তার এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শেখর চন্দ্র সোম।
বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত মৎস্য উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা এবং মাছের সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিষয়ে স্থানীয় মৎস্যচাষিদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন মৎস্যচাষি অংশগ্রহণ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।