এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিশ্বরোড গোলচত্বর এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় চালক ও এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার রাত আনুমানিক আটটার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের ইলিয়াস শেখের ছেলে পথচারী হৃদয় শেখ (২০) এবং ফরিদপুরের নগরকান্দা পৌর সদরের এনায়েত শেখের ছেলে মোটরসাইকেল চালক সাকিব শেখ (২২)।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে নগরকান্দা থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন দিয়ে দ্রুতগতিতে (ঘণ্টায় প্রায় ১২০ কিমি) যাচ্ছিলেন সাকিব শেখ। বিশ্বরোড গোলচত্বর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় পথচারী হৃদয় শেখকে সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ছিটকে গিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান হৃদয়।
পরে গুরুতর আহত চালক সাকিবকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহান জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে এবং মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।