এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘপ্রতীক্ষিত স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে নয়াপাড়া ইউনিয়নবাসীর। ইউনিয়ন প্রতিষ্ঠার দীর্ঘ ১২ বছর পর নিজস্ব স্থায়ী ভবন (ইউপি কমপ্লেক্স) নির্মাণের লক্ষ্যে ৩১ শতক প্রথম শ্রেণির জমির বায়না রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জমি ক্রয়ের এই ঐতিহাসিক বায়না চুক্তি সম্পাদিত হয়। নয়াপাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের সর্বসাধারণের যাতায়াত ও সার্বিক সুবিধার বিষয়টি বিবেচনা করেই জমিটি চূড়ান্ত করা হয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান ইউনিয়ন পরিষদ প্যানেল দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজস্ব কমপ্লেক্স নির্মাণের জন্য উপযুক্ত স্থান অনুসন্ধান শুরু করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মনজুর আলম স্থান নির্বাচনে দিকনির্দেশনা ও বিশেষ পরামর্শ দেন। পরবর্তীতে তিনি সরেজমিনে প্রস্তাবিত জমি পরিদর্শন করেন এবং জমির মালিকদের সাথে ফলপ্রসূ আলোচনা শেষে উপজেলা পরিষদ তহবিল থেকে ১০ লাখ টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন।
ইউএনওর আশ্বাসের পর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ কফিল উদ্দিন জমি ক্রয়ের অর্থ সংস্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকার বিত্তবান ও প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তাঁর সেই আহ্বানে সাড়া দিয়ে দ্রুত এগিয়ে আসেন স্থানীয় দানশীল ব্যক্তি, প্রবাসী, সামাজিক সংগঠন ‘নয়াপাড়া ফ্রেন্ডস সার্কেল’ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
বিশেষভাবে প্রশংসিত হয়েছে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম হাজী আকবর আহমদের পরিবারের ভূমিকা। মহতী এই উদ্যোগে অবদান রাখতে তাঁর উত্তরসূরিরা ৩ শতক জমি সম্পূর্ণ বিনামূল্যে কমপ্লেক্সের জন্য দান করেছেন।
ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের পথ সুগম হওয়ায় নয়াপাড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, দানশীল প্রবাসী ও স্থানীয় বিত্তবানদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, খুব দ্রুত সময়ের মধ্যেই নয়াপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের দৃষ্টিনন্দন ভবনের নির্মাণকাজ শুরু হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে একই ছাদের নিচ থেকে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত নাগরিক ও প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারবেন।
ডিসেম্বর ২৩, ২০২৫
মে ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।