এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় মৎস্যসম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে এক বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে অবৈধভাবে স্থাপিত ৩টি মাছ ধরার বাঁধ উচ্ছেদ এবং প্রায় ১ হাজার ৭০০ মিটার অবৈধ জাল বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সদরপুর উপজেলার দোহার সংলগ্ন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে দীর্ঘ এই অভিযান পরিচালিত হয়।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, এক শ্রেণির অসাধু জেলে নদীতে অবৈধভাবে বাঁশ দিয়ে আড়াআড়ি বাঁধ তৈরি করে জাটকা নিধন করে আসছিল। এমন খবরের ভিত্তিতে বুধবার নদীপথে অভিযান চালানো হয়। এ সময় নদীতে স্থাপিত তিনটি অবৈধ বাঁধ সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। পাশাপাশি জাটকা ধরার কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ৭০০ মিটার অবৈধ জাল জব্দ করে তা কেটে বিনষ্ট করা হয়।
অভিযানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সদরপুর থানা পুলিশ সরাসরি সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “পবিত্র রমজান মাসে রোজা রেখে নদীপথে এমন দীর্ঘ অভিযান পরিচালনা করা কিছুটা চ্যালেঞ্জিং। তবে দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং জনস্বার্থে জাটকা সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশের বংশবিস্তার ও জাটকা নিধন রোধে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর নিয়মিত নদী তদারকি করে যাচ্ছে। যারা আইন অমান্য করে অবৈধ কারেন্ট জাল বা বাঁধ দিয়ে জাটকা শিকার করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সেপ্টেম্বর ২৫, ২০২৫
সেপ্টেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।