এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়ে আলফাডাঙ্গা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানানো হয়।
পরে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের অংশগ্রহণে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জলবায়ু পরিবর্তনের কারণ, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব, পরিবেশ দূষণের ভয়াবহতা এবং এসব সংকট মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও সমাজের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এ.এম.এম. মোস্তাফিজুল ইসলাম এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সেমিনারে প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন আজ বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এর প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। তাই পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার প্রতীক। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি ভালোবাসা, বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা চাই, আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ করবে এবং সেটিকে বড় করে তোলার দায়িত্ব নেবে। তাহলেই সবুজে ঘেরা, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।