এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষায় প্রধান শিক্ষকের ব্যর্থতাকে দায়ী করে আজ সকালে বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ শুরু হয়। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলে অভিভাবকরা কর্মসূচি স্থগিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে আজ সকালে বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন অভিভাবক ও স্থানীয়রা। তাদের দাবি, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে প্রধান শিক্ষক আবুল কালাম মোল্লা ব্যর্থ হয়েছেন, যার ফলে বারবার এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আল ফাহাদ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ। উপস্থিত হন স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গও।
তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি স্থগিত করে স্থান ত্যাগ করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক জানান, প্রথম দিনের সংঘর্ষের পর বিষয়টি মীমাংসা করে দেওয়া হলেও পরদিন শিক্ষার্থীরা আবারও দ্বন্দ্বে লিপ্ত হয়।
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।