এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় একই দিনে পৃথক স্থান থেকে এক নারী ও এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) উপজেলার কৃষ্ণপুর ও ভাষানচর ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—কৃষ্ণপুর ইউনিয়নের ওবায়দুল মুন্সীর স্ত্রী লিপি আক্তার (৪২) এবং ভাষানচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রামের বুলু মুন্সীর মেয়ে নাছরীন আক্তার (১৩)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, লিপি আক্তার দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়ির গোয়ালঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
অন্যদিকে, নিহত কিশোরী নাছরীন আক্তার ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে। রবিবার দুপুরে সে খাবার না খেয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে তার মা নাজমা বেগম (৩৫) ডাকাডাকি শুরু করেন। পরে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভেতর নাছরীনের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মার্চ ২৬, ২০২৬
জুলাই ১৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।