এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) সকালে থানচি উপজেলা পরিষদ মিলনায়তনের এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ,প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: শরীফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার, প্রকথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনা মিত্র চাকমা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। একই সঙ্গে পরিবেশ রক্ষা, পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এই কর্মসূচির আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে কানাডা সরকার, ইউএনডিপি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রকল্প।
সভা শেষে উপজেলা পর্যায়ে জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করতে একটি পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা কমিটিকে আর ও জোরদার করার তাগিদ দেন।
উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত থেকে অংশ গ্রহণ করেন।
জানু ১৫, ২০২৫
সেপ্টেম্বর ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।