এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামী হানিফ শেখের (২৩) গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী সুমাইয়া আক্তারের (২২) বিরুদ্ধে। আজ সোমবার (২৯ জুন) সকাল আটটার দিকে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় এই ঘটনা ঘটে।
আহত হানিফ শেখ উপজেলার পুখুরিয়া গ্রামের রফিক শেখের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অন্যদিকে অভিযুক্ত সুমাইয়া আক্তারের বাবার বাড়ি একই উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে। তাঁরা স্বামী-স্ত্রী মিলে পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগে এই দম্পতি হোগলাডাঙ্গী সদরদী এলাকায় বদিউজ্জামানের বাড়িতে বাসা ভাড়া নেন। এরপর থেকেই তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। গতকাল রোববার রাতেও তাঁদের মধ্যে তীব্র ঝগড়াঝাঁটি হয়। আজ সোমবার সকালে হানিফ ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তাঁর গোপনাঙ্গ কেটে দেন সুমাইয়া। এ সময় হানিফের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটকে রাখে। খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সেপ্টেম্বর ১, ২০২৫
মার্চ ১৬, ২০২৬
জুলাই ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।