এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকালে ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সাবেক চেয়ারম্যান বুলবুল সরদার ও মানববন্ধনে অংশগ্রহণকারী অনেকেই বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, তাদের সহযোগীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। তারা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মানববন্ধনে ডাঙ্গী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
এলাকাবাসী মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি এবং "সুন্দর একটি সমাজ গড়ি, মাদককে না বলি"—মাদক বিরোধী মানববন্ধনে এমন স্লোগান তুলে ধরা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।