এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদরের ঈশান গোপালপুরে অবস্থিত অর্কিড প্রি-ক্যাডেট এন্ড গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্কুলের নিজস্ব মাঠে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা ফরিদপুরের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ দেলোয়ার হোসেন, গণপূর্ত বিভাগ মাগুরার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুর রহমান, ঈশান ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী মন্ডল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন ও মোহাম্মদ মোকলেছুর রহমান, শিব প্রসাদ দাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান (মিঠু), প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আজগর হোসেন, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ আবুল কালাম শেখ এবং ৮নং ওয়ার্ড সদস্য মুহাম্মদ ছব্দুল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্কিড প্রি-ক্যাডেট এন্ড গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতিআব্দুল মান্নান মন্ডল।
সারাদিন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ইসলাম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।