এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় মীম আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ মীমের পরিবারের পক্ষ থেকে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের চর দড়িকৃষ্ণপুর গ্রামের মীম আক্তার গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ‘তালমার মোড়ে’ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি।
মেয়ের কোনো সন্ধান না পেয়ে অবশেষে নিখোঁজ স্কুলছাত্রীর পরিবার সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
উদ্বিগ্ন স্বজনেরা জানিয়েছেন, যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ মীম আক্তারের সন্ধান পেয়ে থাকেন, তবে তাকে নিকটস্থ থানায় অথবা সরাসরি তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
মার্চ ৩১, ২০২৫
এপ্রিল ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।