এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল আজহার আনন্দঘন সকাল মুহূর্তেই রূপ নিল চরম বিষাদে। ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জেরে ছেলের কোদালের আঘাতে প্রাণ হারিয়েছেন ফুলজান বেগম (৬০) নামের এক মা।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম হোসেন শেখ (২৫)। স্থানীয় বাসিন্দারা জানান, পেশায় দিনমজুর হোসেন শেখের স্ত্রী কিছুদিন আগে তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি একাকী জীবনযাপন করছিলেন এবং নিজের ঘরে নিজেই রান্নাবান্না করে খেতেন। পারিবারিক নানা সংকটের কারণে তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের সকালে হোসেন শেখের ঘরের সামনে একটি ফুলগাছের চারা রোপণ করতে যান মা ফুলজান বেগম। এ সময় মায়ের সাথে হোসেনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে চরম উত্তেজিত হয়ে হোসেন শেখ ঘরে থাকা কোদাল দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মা ফুলজান বেগম।
ঈদের মতো একটি পবিত্র ও আনন্দের দিনে এমন নৃশংস হত্যাকাণ্ডের খবরে পুরো এলাকায় স্তব্ধতা ও গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আকুল আহাজারিতে ভারী হয়ে উঠেছে পণ্ডিত বানা গ্রামের বাতাস। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও তীব্র মানসিক চাপের কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ফুলজান বেগমের মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত হোসেন শেখ এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না, যা তাকে খুঁজে বের করার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি করেছে। তবে তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঈদের উৎসবের দিনে এমন রক্তাক্ত ও বিষাদময় ঘটনার সাক্ষী হয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও শোক বিরাজ করছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ২৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।