এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নামাজ পড়া ও কোরবানি দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে পূর্ব আড়ুয়াকান্দী গ্রামের মোল্লা গ্রুপ ও প্রতিপক্ষের লোকদের মধ্যে নামাজ পড়া ও কোরবানি দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, "আজ সকালে নামাজ ও কোরবানি দেওয়াকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।"
তিনি আরও জানান, বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। আগামীকাল শুক্রবার দুই পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ২৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।