এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা পৌরসদরের হাসামদিয়া রেললাইনের পাশে রনি শেখ (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মোস্তফা শেখের ছেলে। রনি দীর্ঘদিন ধরে পাশের হাসামদিয়া এলাকায় একটি মৎস্য আড়তে কাজ করতেন এবং সেখানেই ভাড়া বাসায় থাকতেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কাজে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। পরে স্থানীয়রা রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয়দের মতে, মরদেহের শরীরে মাথা, মুখ, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এটি ট্রেন দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।