এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নে ডাকাত, ভূমিদস্যু ও হয়রানিমূলক মামলার আসামিদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
বুধবার (১৬ এপ্রিল) সকালে আটঘর বাজার এলাকায় ঝালকাঠি-স্বরূপকাঠি মহাসড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তৃতা করেন আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহিন হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিরাজুল ইসলাম বেপারী এবং ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা আ. ছালাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা আ. রহিম, ফিরোজ ও আলমগীর নামে তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তাঁদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
এ সময় বক্তারা আরও বলেন, আটঘর বাজার শুধু ব্যবসার জন্য নয়, এটি নেছারাবাদের একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। এই এলাকার সুনাম ও অর্থনৈতিক উন্নয়নের পথ রুদ্ধ করতে একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা এলাকাবাসীর মধ্যে ভীতি ও অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবিলম্বে ওই ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে এলাকাকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সেপ্টেম্বর ২৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।