এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ আজিজুল হক ঘরামি (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ৩নং বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিজুল উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের ৮নং ওয়ার্ডের ইউসুফ আলী ঘরামির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে সোমবার রাতে জিয়ানগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঢেপসাবুনিয়া এলাকার সেন্টু মেম্বারের স'মিলের সামনে থেকে আজিজুলকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বাত খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটককৃত আজিজুল হক ঘরামির বিরুদ্ধে জিয়ানগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে পিরোজপুর আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিস্তার রোধে পুলিশের অবস্থান কঠোর উল্লেখ করে ওসি আরও জানান, সমাজ থেকে মাদক নির্মূলে জিয়ানগর থানা পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।