এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীর চাঞ্চল্যকর ডাকাতি মামলার এক পলাতক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮
রবিবার (১৭ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ কাউখালীর শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামি মোঃ আলামিন আকন (৩৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন জোলাগাতী গ্রামের জাকির আকনের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে কাউখালী উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে ভিকটিম মোঃ গোলাম মোস্তফা (৬৩) এর বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বেলকনির রেলিং বেয়ে কৌশলে বাড়ির দ্বিতীয় তলায় উঠে খোলা বারান্দার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় তারা পিস্তল, লোহার বগি, ধারালো দা, শাবল ও লোহার রড নিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে কাপড় দিয়ে হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে।
পরে বাড়ির দুটি ফ্ল্যাটে থাকা পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ ১ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা, ২২ ভরি ১০ আনা স্বর্ণালংকার এবং ৬০০ মার্কিন ডলারসহ সর্বমোট প্রায় ৬০ লাখ ৯৫ হাজার ৮৫০ টাকার মালামাল ডাকাতরা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম গোলাম মোস্তফা বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ আলামিন আকনকে গ্রেফতারের জন্য অধিনায়ক, র্যাব-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিক তায় র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতার কৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: ইয়াকুব হোসাইন বলেন,ডাকাতি মামলায় গ্রেফতারকৃত আসামি আলামিন আকন বিরুদ্ধে শরণখোলা, মোংলা ফকিরহাট কাউখালী ও ভান্ডারিয়া থানায় ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ০৬টি মামলার তথ্য পাওয়া গেছে। তাকে অদ্য সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
ঢাকা | ২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।