এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। আনন্দ শোভাযাত্রা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর ছিল পুরো উপজেলা।
সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চরভদ্রাসন বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে সকাল ৯টায় “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
বেলা ১১টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে পাকুর গাছের নিচে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ লাঠিখেলা। শত শত দর্শক ঐতিহ্যবাহী এ খেলায় মেতে ওঠেন এবং করতালিতে মুখর করে তোলেন পুরো মাঠ।
লাঠিখেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী এবং চর হরিরামপুর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বেলায়াত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, আমাদের দেশের লাঠিখেলা একটি প্রাচীন ঐতিহ্য। কালের বিবর্তনে এটি হারিয়ে যেতে বসেছে। এ ঐতিহ্য রক্ষায় আরও পরিচর্যা প্রয়োজন। চরভদ্রাসনের মানুষ খেলাটি অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করেছেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
অক্টোবর ২৫, ২০২৪
জানু ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।