এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রবিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, গত জাতীয় নির্বাচনের আগে গণমাধ্যমের সুরক্ষা ও স্বাধীনতা রক্ষায় একটি বিশেষ কাঠামো বা রূপরেখা তৈরি করা হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় সেই কাঠামোটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, “আমরা কেবল কাগজে-কলমে নয়, বরং চিন্তা, চেতনা ও মননের গহীনে গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে চাই। মন্ত্রণালয় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”
এদিন রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে ‘তথ্য ভবন’ অভিমুখে একটি বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেন, দেশে প্রথমবারের মতো অংশীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসটি সফলভাবে আয়োজিত হয়েছে। এই আয়োজন সফল করার জন্য তিনি উপস্থিত সকল গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, প্রতি বছর ৩ মে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার মৌলিক নীতিগুলো উদ্যাপন এবং সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে এই দিবসটি পালন করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।