এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘদিনের পুঞ্জীভূত আর্থিক সংকট এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে না পেরে অবশেষে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাজেট এয়ারলাইনস ‘স্পিরিট’।
শনিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ক্রমাগত লোকসান এবং ঋণের পাহাড় মাথায় নিয়ে এয়ারলাইনসটি আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় বড় ধরনের সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। খবর: টাইম।
ব্যবসায়িক কার্যক্রম বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গে স্পিরিট এয়ারলাইনস তাদের পূর্বনির্ধারিত সকল ফ্লাইট বাতিল করেছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, যাত্রীদের টিকিটের টাকা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে। এছাড়া জরুরি প্রয়োজনে যাত্রীদের বিকল্প অন্য কোনো এয়ারলাইনসে টিকিট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ এবং ২০২৫ সালে দুই দফায় দেউলিয়া হওয়া থেকে বাঁচতে প্রতিষ্ঠানটি পুনর্গঠনের চেষ্টা চালিয়েছিল। ফ্লোরিডাভিত্তিক এই এয়ারলাইনসটিকে উদ্ধারে তৎকালীন ট্রাম্প প্রশাসন ৫০ কোটি ডলারের আর্থিক সহায়তার প্রস্তাবও দিয়েছিল। কিন্তু ঋণের কঠিন শর্ত এবং অভ্যন্তরীণ পুনর্গঠন প্রক্রিয়ায় সমঝোতা না হওয়ায় সেই সহায়তা শেষ পর্যন্ত কাজে আসেনি।
১৯৮৩ সালে যাত্রা শুরু করা ‘স্পিরিট’ এয়ারলাইনস সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। বিশেষ করে কম খরচে আকাশপথের ভ্রমণের জন্য এটি যুক্তরাষ্ট্রের মানুষের প্রথম সারির পছন্দ ছিল। দীর্ঘ ৪১ বছরের পথচলা শেষে জ্বালানি তেলের অস্থির বাজার এবং ঋণের চাপে শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় ঠাঁই নিল এই জনপ্রিয় প্রতিষ্ঠানটি।
জুন ২৭, ২০২৬
জুন ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।