এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনে অংশ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ইস্তফা দিয়েছেন মো. রেজাউল করিম খন্দকার। আজ রোববার (৩ মে) তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে তাঁর পদত্যাগপত্রটি জমা দেন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে, রেজাউল করিম খন্দকারের পদত্যাগপত্রটি গ্রহণ করে এরই মধ্যে সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য তা এখন আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
পদত্যাগের কারণ হিসেবে জানা গেছে, রেজাউল করিম খন্দকার সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত নির্বাচনী আচরণবিধি ও আইনি বাধ্যবাধকতার কারণেই তিনি সরকারি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, রেজাউল করিম খন্দকার দীর্ঘ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তিনি পুরোদমে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সেপ্টেম্বর ৩, ২০২৬
এপ্রিল ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।