এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতিতে চরম ক্ষুব্ধ এবং এই গণক্ষোভ বিএনপি আর কতদিন বয়ে বেড়াবে—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
রোববার (৩ মে) এনসিপি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট’ বিষয়ক এক কনভেনশনে তিনি এসব কথা বলেন।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে হান্নান মাসউদ বলেন, "সরকার বিভিন্ন কার্ডের নামে অবাস্তব ও কাল্পনিক কিছু পরিকল্পনা চাপিয়ে দিচ্ছে। এসব চিন্তার মাধ্যমে তারা দেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে টুঁটি চেপে ধরছে।"
জবাবদিহিতার অভাব প্রসঙ্গে তিনি বলেন, যেসব অধ্যাদেশ সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করতে পারত বা জবাবদিহিতার আওতায় আনতে পারত, সেগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাতিল কিংবা অকার্যকর করা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ দানা বেঁধেছে, তা তুলে ধরে তিনি প্রশ্ন করেন, "প্রতিটি সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে; বিএনপি এই ক্ষোভ আর কতদিন বয়ে চলবে?"
বিএনপির সঙ্গে রাজনৈতিক ঐকমত্যের বিষয়েও কড়া বার্তা দেন এই সংসদ সদস্য। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "বিএনপি যদি বর্তমান ঐকমত্য থেকে সরে দাঁড়ায়, তবে আমরা আবারও নতুন করে সংবিধান সংস্কার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব।"
অনুষ্ঠানে এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।