ধানমন্ডিতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আটক ৩

অনলাইন ডেস্কঃ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪১ পিএম
শেয়ার করুন:
ধানমন্ডিতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আটক ৩

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত মিনা বাজারের সামনে আকস্মিকভাবে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। হঠাৎ বিস্ফোরণের শব্দে ওই এলাকায় পথচারী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কিছু সদস্য একত্রিত হয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ ও আতঙ্ক তৈরির উদ্দেশ্যে এই নাশকতামূলক কার্যক্রম চালিয়েছে।

ধানমন্ডি থানার ওসি জানান, ঘটনার পেছনে মূল উদ্দেশ্য কী ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃতদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।