ফরিদপুরে পাঁচ প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৮ নভেম্বর, ২০২৬ ২:৪৪ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে পাঁচ প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুরে পাঁচজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় জেলা শহরের কমলাপুরস্থ ঐতিহাসিক ময়েজ মঞ্জিলে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হুইলচেয়ার বিতরণকালে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “প্রতিবন্ধীরা সমাজের কোনো বোঝা নয়, সঠিক সহযোগিতা পেলে তারাও সমাজের মূলধারায় অবদান রাখতে পারে। অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে ফরিদপুর জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং উপকারভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সহায়তা হিসেবে নতুন হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা সংসদ সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।