এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধ ভাবে মাটি কাটা ও বিক্রয়ের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অবৈধভাবে আবাদযোগ্য জমির উপরি-স্তর কাটা বা মাটি উত্তোলন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন২০২৩ এর অবৈধ দখল জালিয়াতি জোরপূর্বক বেদখল অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং হুমকি সংক্রান্ত অপরাধ ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের সুমন সরকার(৪৫), পিতা-মালেক সরকার, সুপন সরকার (৩৫), পিতা- মৃত: মালেক সরকার, বালুচর ইউনিয়নের -চর পানিয়া গ্রামের মনা(৪৮), পিতা- মৃত: আমির খান, ৪। রাজন(২৫), পিতা- মৃত বাদশা বেপারী।
সোমবার ২ মার্চ বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর নির্দেশক্রমে ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান স্যারের সার্বিক দিক-নির্দেশনায় উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা ও বালুচর ইউনিয়নের -চর পানিয়া গ্রামে এসআই রাকিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো আব্দুল হান্নান বলেন,অবৈধ ভাবে মাটি কাটা ও বিক্রয়ের অভিযোগে বালুচর ও বাসাইল ইউনিয়নে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করি।আসামীদের বিরুদ্ধে অবৈধভাবে আবাদযোগ্য জমির উপরি-স্তর কাটা বা মাটি উত্তোলন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন২০২৩ এর অবৈধ দখল জালিয়াতি জোরপূর্বক বেদখল অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং হুমকিসংক্রান্ত অপরাধ ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।
সেপ্টেম্বর ১০, ২০২৫
আগস্ট ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।