এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পদ্মা সেতুর ২ নম্বর পিলারের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
ঢাকাগামী এক্সপ্রেসওয়েতে একটি কেমিক্যালের ড্রাম বোঝাই ট্রাকের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী ইমাদ পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন যাত্রী নিহত হন।
নিহতরা হলেন—বরিশালের আগৈলঝড়া উপজেলার মো. হোসেন সরকারের পুত্র রাকিবুল ইসলাম (৬০) এবং পটুয়াখালীর বাসিন্দা মো. হারুন (৫০)।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-২২৭১) বাসটি ওভারটেক করতে গিয়ে কেমিক্যালবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ১১-০০০৫) পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন রাকিবুল ও হারুন। আহত ১০ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতরা হলেন—মিল্টন, আয়েশা সিদ্দিকা, খালিদুজ্জামান, মো. মামুন, আজাদ গাজী, মো. হাবিব শেখ, আরিফুল শেখ, হাবিব মৃধা, কামরুন নাহার ও ফরিদুল ইসলাম।
দুর্ঘটনার পর বাস ও ট্রাক জব্দ করেছে পুলিশ। নিহত রাকিবুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে; অপর নিহত হারুনের মরদেহ পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে আইনি প্রক্রিয়ার জন্য।
এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।