এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজার আগমনে সৃষ্টি হয় এক ব্যতিক্রমধর্মী উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে আলফাডাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ।
শুক্রবার (১৩ জুন) বিকেল ৪টায় জামায়াতে ইসলামীর উলামা বিভাগ আয়োজিত এ তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন হযরত মাওলানা মুফতি আমির হামজা হুজুর। তিনি কোরআনের আলোকে সমাজ, রাষ্ট্র ও ব্যক্তি জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “কোরআনের আলোই পারে মানুষকে শান্তির পথ দেখাতে। সৎ পথের অনুসরণ ছাড়া সমাজে কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব নয়।”
মাহফিলে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হুসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদ, সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর-১ আসনের মনোনীত সাংসদ প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজুর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন এগ্রিকালচারিষ্টস অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ, ফরিদপুর জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারোত হোসেন চৌধুরী, ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, আলফাডাঙ্গা পৌরসভার আমীর প্রভাষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, সম্ভাব্য আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এস. এম. রিদওয়ানুন্নবী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা হুসাইন আহমেদ এবং উপজেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা আমিনুল্লাহ প্রমুখ।
মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরামসহ বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক ধর্মীয় মহাসমাবেশে পরিণত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মুফতি আমির হামজার মুনাজাতে অংশ নেন এবং জাতীয় শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।