এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে প্রেমিকের বাড়িতে পাঁচদিন অনশন শেষে প্রেমিক মো. জাকির হোসেন বিজয়ের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাদিয়া শাহ (২২)। শুক্রবার (১৩ জুন) বিকেলে দুই পরিবারের সম্মতিতে ৪ লাখ টাকা কাবিনে এই বিয়ে সম্পন্ন হয়।
জানা যায়, ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে চাকরিরত মো. জাকির হোসেন বিজয়ের সঙ্গে তিন বছর আগে প্রেমের সম্পর্কে জড়ান রাদিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় গেলে তাদের মধ্যে পরিচয় হয়। তবে সম্প্রতি জাকির অন্যত্র বিয়ে করতে যাচ্ছেন এমন খবর পেয়ে গত ৮ জুন রাদিয়া প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
অনশনের শুরুতে প্রেমিক জাকির বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে তিন দফা সালিশি বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রাদিয়ার পরিবার থানার সহায়তা নেয়। বিষয়টি আলোচনায় এলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং নাজিরপুর থানার হস্তক্ষেপে শুক্রবার (১৩ জুন) বিকেলে কাজী ডেকে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
রাদিয়া শাহ জানান, “জাকিরের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকাকালীন সে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। পরে জানতে পারি, সে অন্যত্র বিয়ে করতে যাচ্ছে। বাধ্য হয়ে আমি অনশন করি এবং থানায় অভিযোগ করি। আজ আমার প্রিয় মানুষটিকে পেয়েছি, আমি খুশি।”
প্রেমিকার এমন দৃঢ়তায় বিস্মিত হয় স্থানীয়রাও। পাঁচদিনের অনশনকালে শত শত মানুষ তাকে দেখতে ভিড় জমায়। অনেকেই নিজ বাড়ি থেকে খাবার এনে তাকে সহায়তা করেন। একপর্যায়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা এবং নিজের শরীরে আঘাত করে প্রতিবাদ জানান রাদিয়া।
এই বিষয়ে জাকিরের চাচা নজরুল ইসলাম বলেন, “বিয়েটা হওয়ায় আমরা সবাই খুশি। মেয়েটি পাঁচদিন আমাদের বাড়িতেই ছিল। বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান হওয়ায় এলাকাবাসীও সন্তুষ্ট।”
বিয়ের বিষয়ে জাকির হোসেন বিজয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কেএম সাঈদের নেতৃত্বে স্থানীয় সাংবাদিকরা শুরু থেকেই ঘটনাটির সুষ্ঠু সমাধানে সক্রিয় ভূমিকা রাখেন।
অবশেষে প্রেম-সংকটের পাঁচদিন পর কাবিনের মাধ্যমে পরিণতি পেল প্রেমিক-প্রেমিকার সম্পর্ক।
আগস্ট ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।